প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে অচিরেই গ্রেপ্তার করা হতে পারে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।গতকাল শুক্রবার নেত্রকোনা সার্কিট হাউসে মুক্তিযোদ্ধা ও সুধী সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আবদুল হান্নান খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যুদ্ধাপরাধীরা যে দলেরই হোক, তাদের বিচার নিশ্চিত করা হবে। বর্তমান সরকারের আমলেই বিচারকাজ শেষ করা হবে।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, ভাষা আন্দোলের কর্মী এম এ হামিদ খান ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাফায়েত আহমেদ খান।