গোলাম আযমের আত্মীয়কে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের এক আত্মীয়কে মারধর করেছে ক্ষুব্ধ লোকজন। গোলাম আযমের বিরুদ্ধে রায়ের পর আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকে এ ঘটনা ঘটে।

রায় ঘোষণার পর পর গোলাম আজমের ভাইয়ের মেয়ের ছেলে আবু সালেহ হামজা ট্রাইব্যুনালের ফটকে বের হয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান জানান, এ সময় হামজা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করেন। ক্ষুব্ধ হয়ে উপস্থিত লোকজন তাঁকে মারধর করে। পরে হামজা আবার ট্রাইব্যুনালের ভেতর চলে যান।