গোলাম আযমের এমআরআই করা হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার বিকেলে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার গোলাম আযমের এমআরআই পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে ফিরিয়ে নেওয়া হয়।কারা সূত্র জানায়, জামায়াতে ইসলামীর সাবেক প্রধান গোলাম আযমকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ও র্যাবের পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এমআরআই শেষে প্রায় এক ঘণ্টা পর তাঁকে বিএসএমএমইউতে ফিরিয়ে নেওয়া হয়।