গোলাম আযমের গ্রেপ্তারে চট্টগ্রামে ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের গ্রেপ্তারের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল বুধবার বেলা আড়াইটায় নগরের দারুল ফজল মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এই কর্মসূচি পালন করে। সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত গোলাম আযমের দ্রুত বিচার করতে হবে। তাঁর গ্রেপ্তারের খবরে জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলছে।সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম মাসুম, ছাত্রলীগের নেতা শিবু প্রসাদ চৌধুরী, মেজবাহ উদ্দিন মোরশেদ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন।