গোলাম আযমের গ্রেপ্তারে বিএনপি শোকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম গ্রেপ্তার হওয়ায় বিএনপি ‘শোকাহত ও ব্যথিত’ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাক স্মরণে আয়োজিত এক শোকসভায় এ মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, ‘এ কারণেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।’জাতীয় শ্রমিক লীগ তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই শোকসভার আয়োজন করে।