গোলাম আযমের ছেলের রিট নিষ্পত্তি হবে তৃতীয় বেঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্তের বিরুদ্ধে করা রিট আবেদনটি নিষ্পত্তি হবে হাইকোর্টের তৃতীয় বেঞ্চে।এর আগে রিট আবেদনটি শুনানি নিয়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেছিলেন। এরপর গতকাল একই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করেন।এ ব্যাপারে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ বিচারপতি রুল জারির সঙ্গে দ্বিমত পোষণ করে কনিষ্ঠ বিচারপতি গতকাল আবেদনটি খারিজ করে দেন। এখন রিটটি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে যাবে।জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার আযমীকে ২০০৯ সালের ২৩ জুন সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি ওই বছরই নভেম্বরে হাইকোর্টে রিট আবেদন করেন। গত জানুয়ারি রিটের শুনানি হয়। শুনানির পর ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুল জারি করেন। রুলে আযমীর বরখাস্ত আদেশ কেন বেআইনি নয়, তা জানতে চাওয়া হয়।