গোলাম আযমের থাকা ও খাওয়ায় সমস্যা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রিজন সেলে আটক গোলাম আযমের থাকার ব্যবস্থা ও খাওয়া ঠিকমতো না হওয়ায় তাঁর শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। এমন অভিযোগ করেছেন তাঁর স্ত্রী সৈয়দা আফিফা আযম। গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে গোলাম আযমের সঙ্গে দেখা করে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বেলা তিনটায় ছেলে আবদুল্লাহেল আমান আযমী ও ছেলের বউকে নিয়ে তিনি গোলাম আযমের সঙ্গে দেখা করেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আফিয়া আযম বলেন, দাঁতের পাটিতে সমস্যার কারণে গোলাম আযম ঠিকমতো খেতে পারছেন না। গত ১০ দিন ফিজিওথেরাপি না দেওয়ায় ডান পায়ের পেশি, কোমর ও হাঁটুর ব্যথা বেড়ে গেছে।বিবৃতিতে বলা হয়, সার্বিকভাবে থাকা ও খাওয়ার মান কমে যাওয়ায় তিনি ক্রমশ রুগ্ণ হয়ে পড়ছেন। ঘুমের ওষুধ খেতে বাধ্য হওয়ায় নানা উপসর্গ দেখা দিচ্ছে।আফিয়া আযম স্বামীর সুস্বাস্থ্য ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।গতকাল আমান আযমী প্রথম আলোকে বলেন, আজ লিখিতভাবে কিছু সমস্যার কথা কর্তৃপক্ষকে জানাবেন।