গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ পুনর্দাখিলের ধার্য দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ পুনর্দাখিলের ধার্য দিন আজ বৃহস্পতিবার।গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য গত ২৬ ডিসেম্বর দিন ধার্য ছিল। সেদিন ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে আনুষ্ঠানিক অভিযোগ ফেরত দিয়ে তা পুনর্দাখিলের আদেশ দেন।ওই আদেশে বলা হয়, দাখিল করা অভিযোগ, তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি ও অন্যান্য আনুষঙ্গিক নথি পর্যবেক্ষণ করে ট্রাইব্যুনাল মনে করেন, অভিযোগ অগোছালোভাবে প্রস্তুত করা হয়েছে। অভিযোগগুলো সুবিন্যস্ত ও শ্রেণীভুক্ত নয়। ট্রাইব্যুনাল পদ্ধতি অনুসারে অভিযোগ প্রস্তুত করে ৫ জানুয়ারির মধ্যে পুনর্দাখিলের আদেশ দেন।