গোলাম আযমের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যায়িত করেছে দলটি। তাদের দাবি, গোলাম আযম হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ এ জাতীয় কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন।জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি করেন। বিবৃতিতে তিনি বলেন, গোলাম আযমের নাগরিকত্ব মামলার রায়ে একাত্তরে মানবতাবিরোধী কোনো অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। মকবুল আহমাদ দাবি করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যেই সরকার গোলাম আযমের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগের ভিত্তিতে মামলা চালিয়ে যাচ্ছে।