গোলাম আযমের মুক্তি দাবি করেছে ভারতের জামায়াতে ইসলামী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের ঘটনায় দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন ভারতের জামায়াতে ইসলামী হিন্দের (জেআইএইচ) আমির সাঈদ জালালুদ্দিন উমারি।জালালুদ্দিন এক বিবৃতিতে গোলাম আযমসহ জামায়াতের গ্রেপ্তার হওয়া সদস্যদের দ্রুত মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের ইসলামি ওয়েবসাইট রেডিয়ান্স ভিউজ উইকলি গতকাল বুধবার ওই বিবৃতি প্রকাশ করেছে।জালালুদ্দিন বিবৃতিতে বাংলাদেশের সমৃদ্ধ ইসলামিক উত্তরাধিকার সম্পর্কে শেখ হাসিনাকে স্মরণ করিয়ে দেন। গোলাম আযম ও জামায়াতের অন্য নেতাদের কারাগারে রেখে এই সমৃদ্ধ ইসলামি উত্তরাধিকার নষ্ট না করার জন্যও তিনি শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার এঁদের দ্রুত ছেড়ে দিয়ে নিজেদের ন্যায়বিচারপ্রিয় জাতি হিসেবে প্রমাণ করবে।১৯৪৮ সালে জামায়াতে ইসলামী হিন্দ প্রতিষ্ঠিত হয়। ১৯৪১ সালে সৈয়দ আবু আলা মওদুদীর নেতৃত্বে পাকিস্তান জামায়াতে ইসলামী গঠিত হয়। দেশ ভাগের পর এ দলটির ভারতীয় নেতারা জামায়াতে ইসলামী হিন্দ প্রতিষ্ঠা করেন।