প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি না হলেও রায়ে সন্তোষ প্রকাশ করেছে সরকার। কিন্তু সারা দেশের মানুষ সন্তুষ্ট হয়নি। অবিলম্বে আপিলের মধ্য দিয়ে গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়।সংগঠনের সহসভাপতি মাহবুদ সেলিম বলেন, সরকার আপিল না করলে সংক্ষুব্ধ জনগণ আপিল করবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দুই নৌকায় পা দিয়ে চলবেন না।’ আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি রতন সিদ্দকী, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, ঢাকা মহানগর সভাপতি কাজী মোহাম্মদ শীশ। বিজ্ঞপ্তি।