গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন ও গণসম্মিলন আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে গোলাম আযম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচি থেকে গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

১৯৯৪ সালে চট্টগ্রামে গোলাম আযমের জনসভা প্রতিরোধ করতে গিয়ে গুলিতে নিহত এহসানুল হক মনির বাবা এ কে এম আমিন গণসম্মিলনে বক্তৃতা করেন।

ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক সীমান্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, কবি কামরুল হাসান, সাংবাদিক শওকত বাঙালি প্রমুখ বক্তব্য দেন।

১৯৯৪ সালের ২৬ জুলাই চট্টগ্রামে জামায়াতের নেতা গোলাম আযমের জনসভা প্রতিরোধ করতে গিয়ে জামায়াত ও শিবিরের গুলিতে এহসানুলসহ পাঁচজন নিহত হন।