গোলাম নবী সভাপতি, মোল্লা নুর মোহাম্মদ সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. গোলাম নবী ৬০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন সিকদার পেয়েছেন ৫৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোল্লা নুর মোহাম্মদ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর সিদ্দিকী পেয়েছেন ৫৩ ভোট।
গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন হয়। নির্বাচনে ১২২ জন ভোটার ছিলেন। ১১টি পদের মধ্যে ১০টি পদে নির্বাচন হয়েছে। সহসাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া আবদুস ছালাম খান সহসভাপতি, কাজী বশিরুল হক গ্রন্থাগার সম্পাদক, শোভন বাগচী আইন ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।