গোলাম পরওয়ারকে ফের রিমান্ডে নেওয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কর্তব্যকাজে বাধা ও মারধরের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। গতকাল সোমবার মতিঝিল থানার পুলিশ মিয়া গোলাম পরওয়ারকে পাঁচ দিনের রিমান্ড শেষে আরও সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।মিয়া গোলাম পরওয়ারের আইনজীবীরা গতকাল তাঁর রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে আগামী বৃহস্পতিবার রিমান্ডের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। ঢাকার মহানগর হাকিম মো. আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। ১২ নভেম্বর রাজধানীর গুলশান থেকে পরওয়ারকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।