গোলাম মাওলার সংসদ সদস্যপদ বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ গোলাম মাওলাকে সদস্যপদ থেকে অপসারণ এবং তাঁর শাস্তি দাবি করেছে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ। এ দাবিতে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার প্রতিবাদ সভা ও মিছিল করেছে।সকাল ১০টায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সন্তোষ কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরদার মো. শাহ আলম, উপদেষ্টা মো. শাহজাহান মিয়া প্রমুখ।মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও এ বিষয়ে সাংসদ গোলাম মাওলার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।