গোলাম মুস্তাফা রোটারি ইন্টারন্যাশনালের গভর্নর নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়রার সাবেক সভাপতি গোলাম মুস্তাফা রোটারি ইন্টারন্যাশনাল জেলা ৩২৮০ বাংলাদেশের গভর্নর নির্বাচিত হয়েছেন। গত শনিবার ঢাকায় সমাপ্ত রোটারির দুই দিনব্যাপী জেলা সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধা গোলাম মুস্তাফা প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ও প্রান্তিক এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, গ্রামীণ ফান্ড, গ্রামীণ নিটওয়্যার এবং মুক্তিযোদ্ধা সমিতির পরিচালক। কয়েকটি গ্রন্থের প্রণেতা গোলাম মুস্তাফা বাংলাদেশ পরিবেশ আন্দোলন, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। বিজ্ঞপ্তি।