গোলাম শাহী আলম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম শাহী আলম
গোলাম শাহী আলম

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেটরিক বিভাগের অধ্যাপক এম গোলাম শাহী আলমকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের অনুমতিক্রমে এ ব্যাপারে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, গোলাম শাহী আলমকে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।