গোলাম সবুরের স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতাগী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার আয়োজনে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সড়ক দুর্ঘটনায় নিহত বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুরের (টুলু) স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি দাবি জানান। বক্তারা গোলাম সবুরের জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আলোকপাত ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। সভায় সমিতির উপদেষ্টা এ কে এম সেকেন্দার হোসেন, জয়নাল আবেদীন ও রত্নাগর্ভা আছিয়া খাতুন স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম, সমিতির আহ্বায়ক জিয়াউল কবির, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম গোলাম কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।