গোল্ডকাপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় গতকাল রোববার বালিয়াডাঙ্গী উপজেলা দল ৩-১ গোলে পীরগঞ্জ উপজেলাকে পরাজিত করেছে। শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় বালিয়াডাঙ্গীর পক্ষে শফিকুল দুটি ও মুন্না একটি গোল করেন। পীরগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করেন রোকন।  ঠাকুরগাঁও প্রতিনিধি