প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় বালক বিভাগে গোবিন্দপুর ইউনিয়নের বেলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে গুনাহার ইউনিয়নের তালুচ সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও শাহেদ পারভেজ, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জি এম সরোয়ার হোসেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|