প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার পাবলিক ক্লাব মাঠে ‘পীরগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় এ উপলক্ষে অনুষ্ঠান হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাংসদ ইমদাদুল হক টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ৩০১ নম্বর আসনের সাংসদ সেলিনা জাহান। উদ্বোধনী খেলায় সেতাবগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে গাইবান্ধা খেলোয়াড় কল্যাণ সমিতি জয়ী হয়।