প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের পোল্লাডাঙ্গায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গোল্ডকাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় স্বেচ্ছাসেবক ব্যাডমিন্টন দল বিজয়ী হয়েছে। গত বুধবার রাতে অনুষ্ঠিত খেলায় তারা ২-১ সেটে রূপালী সংঘকে হারায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, পৌর মেয়র মাওলানা আবদুল মতিন প্রমুখ। পোল্লাডাঙ্গা সমাজসেবক সংঘের আয়োজনে প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেয়।