গোসল করতে গিয়ে ছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার দুপুরে খালে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার নাম মাহমুদ (১০)। বাবার নাম মমতাজ মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে স্কুল ছুটির পর কয়েকজন সহপাঠী মিলে পার্শ্ববর্তী শাহপরীর দ্বীপ খালে গোসল করতে নামে। হঠাৎ বন্ধুরা দেখতে পায়, মাহমুদ নেই। বিষয়টি সহপাঠীরা মাহমুদের পরিবারকে জানায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে স্রোতে ভেসে গেছে। কারণ, ওই সময় খালে ভাটার স্রোত ছিল বেশি। ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।