গোসল করতে গিয়ে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার কামাল খান হাট এলাকায় বলেশ্বর নদে গোসল করতে গিয়ে আক্কাছ আলী (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির বাড়ি সদর উপজেলার সুলতাননগর গ্রামে। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ব্যক্তিরা নদে নেমে খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করতে পারেনি। তিতপল্লা ইউপির চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ওই লোক গোসল করতে গিয়ে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারের জন্য ময়মনসিংহের একটি ডুবরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আবার উদ্ধারকাজ শুরু করা হবে।