গোসল করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের লেকে গোসল করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জাহেদুল মাহমুদ সোহান (১৫)। সে ঢাকার সাভারের আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের ছোট ছেলে।আশুলিয়া থানার পুলিশ ও নিহত জাহেদুলের পারিবারিক সূত্র জানায়, স্কুলে যাওয়ার কথা বলে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে সে বই-খাতা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুলে না গিয়ে সে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে যায়। সেখানে দুপুর ১২টার দিকে জাহেদুল ও তার বন্ধুরা স্মৃতিসৌধের লেকে গোসল করতে নামে। একপর্যায়ে তারা লেকের মাঝে চলে যায়। পরে বন্ধুরা তীরে ফিরে আসতে সক্ষম হলেও সে তলিয়ে যেতে থাকে। তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে বন্ধু আসিক, রিয়াদ ও সাকিব স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কাশেমকে জানায়।পরে ঢাকা থেকে ডুবুরি এসে জাহেদুলের লাশ উদ্ধার করেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কোরবান আলী বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে জাহেদুল পানিতে ডুবে মারা গেছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।