গোসল করতে নেমে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদে গোসল করতে নেমে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের চৌবাড়িয়া আদর্শ গ্রামের কাছে এ ঘটনা ঘটে।
এরা হলো চৌবাড়িয়া আদর্শ গ্রামের মাহফুজুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (৭) ও মাহফুজুলের ভাই দুলাল হোসেনের মেয়ে মিম আক্তার (৬)। দুপুর ১২টার দিকে দুই ভাইবোন বাড়ির পাশের নদে গোসল করতে নামে। পরে বাড়ির লোকজন তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে। বেলা দেড়টার দিকে প্রতিবেশী এক নারী নদে গোসল করতে গেলে একপর্যায়ে পানিতে দুজনের মৃতদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন।