গোসাইরহাটে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় পূর্বনির্ধারিত বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগ প্রয়াত সাংসদ আবদুর রাজ্জাকের স্মরণসভা ও উপনির্বাচনে মনোনয়নের বিষয়ে আলোচনার জন্য বর্ধিত সভা আহ্বান করে। বেলা ১১টায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যরা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হন। দুপুর ১২টার দিকে ফজলুর রহমান সেখানে আসেন। এ সময় বর্ধিত সভা স্থগিত করার দাবি জানিয়ে ফজলুর রহমানের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন ও ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। লাঠির আঘাতে উভয় পক্ষের ১২ জন আহত হয়। তবে আহত ব্যক্তিদের কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম আলী মোল্যা জানান, এ ঘটনায় কেউ মামলা করেনি।