গোড়ানে কম্পিউটার ব্যবসায়ী ছুরিকাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গোড়ান এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে মো. রুমন (২৬) নামের এক যুবক ছুরিকাহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কম্পিউটার ব্যবসায়ী বলে জানা গেছে।রুমন জানান, স্থানীয় রবিনের নেতৃত্বে কয়েকজন তরুণ তাঁদের বাসার সামনে আতশবাজি ও পটকার বিস্ফোরণ ঘটায়। এতে তিনি বাধা দিলে রবিন তার সহযোগীদের নিয়ে বাসার সামনে এসে তাঁকে ছুরিকাঘাত করে।