গোয়াইনঘাট সীমান্ত থেকে ধান কেটে নিয়ে গেছে ভারতীয় খাসিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশিদের জমির ধান কেটে নিয়ে গেছে ভারতীয় খাসিয়ারা। গতকাল বৃহস্পতিবার সকালে তামাবিল সীমান্ত ফাঁড়ির কাছে আমসত্ত্ব গ্রামে এ ঘটনা ঘটে।তামাবিল সীমান্ত ফাঁড়ির বিডিআর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইউনুস আলী জানান, সকাল ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা অস্ত্রশস্ত্রসহ অবস্থান নেওয়ার পর খাসিয়ারা বাংলাদেশিদের জমিতে এসে ধান কাটা শুরু করে। বিডিআর সদস্যরা হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে তাদের সতর্ক করে। কিন্তু তারা সে সতর্কসংকেতে ভ্রুক্ষেপ করেনি। তিনি বলেন, সংঘর্ষ এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খাসিয়াদের সরাসরি বাধা দেওয়ার নির্দেশ দেয়নি। এ কারণে শুধু সতর্ক অবস্থান নেওয়া ছাড়া তাদের কিছু করার ছিল না।