গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ১৩টি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাইখলা গ্রামে গত বুধবার অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, বুধবার সন্ধ্যায় গ্রামের আজির উদ্দিনের বসতঘরে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। এরপর বাড়ির আবদুল হান্নান, আবদুল মান্নান, জাকারিয়া, আবদুল ওয়াদুদ, ইস্রাক আলী, আবদুল খালিক ও আনিসুল হকসহ ১৩টি পরিবারের বসতঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি পাকা ঘর, তিনটি টিনের বসতঘর ও আটটি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।