গোয়াইনঘাটে আদিবাসী পরিবারে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি আদিবাসী পরিবারে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার পর থেকে পরিবারটির সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত শুক্রবার গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সপ্তমখণ্ড গ্রামের রাজেন্দ্র পাত্র নামের এক আদিবাসীর বাড়িতে গত ১০ আগস্ট সকালে সন্ত্রাসী হামলা হয়। বাড়িটি দখলের উদ্দেশ্যে সেদিন একই গ্রামের মোস্তাক আহমদের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল বন্দুকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। একপর্যায়ে দুটি গুলিও ছোড়ে তারা। গোয়াইনঘাট থানার ওসি মঈনউদ্দীন চৌধুরী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘হামলার ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি।’