গোয়াইনঘাটে চাকরিজীবী নারীদের মুঠোফোনে উত্ত্যক্ত করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীদের মুঠোফোনে উত্ত্যক্ত ও মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক কর্মজীবী নারী এ অভিযোগ করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, কয়েকটি নম্বর থেকে রাতে তাঁকে ফোন করে ও খুদেবার্তা (এসএমএস) দিয়ে জ্বালাতন করা হচ্ছে। তিনি এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন। র‌্যাবসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও জানিয়েছেন।সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সহসভাপতি আহমেদুল কিবরিয়া ও সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ জানান, কয়েকটি নম্বর থেকে বেশ কয়েকজন শিক্ষিকাকে উত্ত্যক্ত করা হচ্ছে বলে তাঁদের কাছে অভিযোগ রয়েছে। বিষয়টি তাঁরা লিখিতভাবে প্রশাসনকে জানাবেন।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ মিয়া বলেন, ‘ইভ টিজিংয়ের ব্যাপারে আমরা খুব কঠোর। অভিযোগ পেলেই ব্যবস্থা নেব।’