গোয়াইনঘাটে ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে ট্রাকের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম মো. ইদ্রিছ আলী (৩২)। তিনি উপজেলার বেড়িবিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গতকাল বুধবার সকালে উপজেলার পীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিছ আলী কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, গতকাল সকালে ইদ্রিছ বিদ্যালয়ের কাজে হাদারপার থেকে গোয়াইনঘাট উপজেলা সদরে যাওয়ার জন্য রওনা দেন। নৌকাযোগে পীরের বাজার নদী পার হয়ে তিনি নদীর তীরে হাত-পা ধোয়ার সময় একটি ট্রাক (সিলেট-ড-১১-১৩১৪) পেছন দিক থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে ইদ্রিছ আলী গুরুতর আহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সালুটিকর এলাকায় তিনি মারা যান।