গোয়াইনঘাটে প্রবাসী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিমকার্ডের জের নিয়ে প্রবাসী হত্যার প্রধান আসামি আবদুল কাদিরকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গত সোমবার রাত ১২টায় উপজেলার গুরুকচি নামক স্থান থেকে তাঁকে আটক করা হয়। ৪ ফেব্রুয়ারি উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের ইসরাইল আলীর ছেলে নিহত প্রবাসী তেরা মিয়ার বাড়িত্রেধৃত আবদুল কাদির তাঁর আপন চার ভাইয়ের মধ্যে মোবাইলের সিমকার্ড নিয়ে কথা-কাটাকাটি করেন। একপর্যায়ে ধৃত আবদুল কাদির দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তেরা মিয়ার ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় তেরা মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজন এসে তাঁকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের ভাই সুরুজ মিয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন: আবদুন নূর (৪২), আবদুল জলিল (৩৯), রহমত উল্যাহ (৩৫), আবদুস শুকুর (৩০)। উল্লিখিত চারজনই ধৃত আবদুল কাদিরের আপন ছোট ভাই। এদিকে নিহত প্রবাসী তেরা মিয়ার বৃদ্ধ বাবার সঙ্গে আলাপকালে তিনি প্রথম আলোকে বলেন, ‘যারা আমার ছেলের প্রাণ কেড়ে নিয়েছে, আমি বেঁচে থাকা অবস্থায় ফাঁসি দেখতে চাই।’