গোয়াইনঘাটে ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে ব্যবসায়ী উমর আলী হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার বিছনাকান্দি এলাকার বগাইয়া হাওর গ্রামের জালাল উদ্দিন, আলাই মিয়া ও হবিবুর রহমান। পুুলিশ জানায়, এই তিনজন অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। সংবাদ পেয়ে ওই দিন রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।উপজেলার বিছনাকান্দি গ্রামের ব্যবসায়ী উমর আলী গত শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাঁকে দা দিয়ে কুপিয়ে আহত করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের লোকজন তাঁকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করে। সেখানে গত শনিবার তিনি মারা যান।গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান বলেন, এ ঘটনায় নিহত উমরের ছোট ভাই জামিল আহমেদ রোববার মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া জালাল ও নিহত ব্যবসায়ীর মধ্যে শত্রুতা ছিল। হত্যার সঙ্গে তাঁর যোগসূত্র আছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।