গোয়াইনঘাটে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার অভিযোগে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ভারতীয় ওই নাগরিকের নাম জয় দাস (১৮)। তাঁর বাড়ি ভারতের মেঘালয়ে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সোনারহাট সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হাবিলদার মকবুল হোসেন জানান, গত সোমবার সন্ধ্যায় সোনারহাট সীমান্তের ১২৬৯ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় এলাকাবাসী জয়কে আটক করে সোনারহাট ফাঁড়িতে নিয়ে আসেন। সোমবার রাতেই তাঁকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খান জানান, জয়ের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।