গোয়াইনঘাটে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সীমান্ত নদী সারীর উজানে ভারতের মেঘালয় রাজ্যের জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ নির্মাণের প্রতিবাদে সারী অববাহিকায় প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার গোয়াইনঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।বেলা দুইটায় গোয়াইনঘাট উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে ‘সারী নদী বাঁচাও আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ একাত্ম হন। মানববন্ধন চলাকালে সারী নদী বাঁচাও আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান লুৎফুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ রহিম প্রমুখ।