গোয়াইনঘাটে রাস্তার সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল ভোর ছয়টার দিকে ভিতরগুল গ্রামের আবদুল করিম ও হারুন মিয়ার মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে গ্রামের শতাধিক বাসিন্দা দুই পক্ষের হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে হারুন মিয়ার পক্ষের তিনজন গুরুতর জখম হয়। তাঁরা হলেন রহমান, কামাল ও ফয়েজ। তাঁদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।