গোয়াইনঘাটে শিয়ালের কামড়ে আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত রোববার ও গতকাল সোমবার শিয়ালের কামড়ে তিনজন আহত হয়েছেন।এলাকাবাসী জানান, গতকাল ওষুধ বিক্রেতা আমিনুর রশীদের মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে তিনি তাঁর বাইক নিয়ে হাঁটছিলেন। এ সময় উপজেলার ফতেহপুর ইউনিয়নের চিরিঙ্গি এলাকায় একটি শিয়াল রাস্তা পারাপারের সময় তাঁর পায়ে কামড় দেয়। তবে জিনসের প্যান্ট থাকায় তিনি রক্ষা পান। কিন্তু এ সময় তিনি ভয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। আমিনুর রশীদ জানান, পড়ে গিয়ে তিনি হাঁটুতে মারাত্মক আঘাত পেয়েছেন। এ সময় তাঁর সাইকেলের হেডলাইটও ভেঙে যায়। এদিকে, গত রোববার উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামে শিয়ালের কামড়ে ওই গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আবদুল লতিফ (৪৫) ও একই গ্রামের সুরুজ আলীর মেয়ে ফাহিমা বেগম (১৪) আহত হয়।