গোয়াইনঘাটে সব টেলিফোন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত শুক্রবার থেকে বিটিসিএলের সবগুলো টেলিফোন বিকল রয়েছে। এতে গ্রাহকেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।বিটিসিএলের গোয়াইঘাট কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ১২২টি টেলিফোন লাইন রয়েছে।গ্রাহক আবদুল মালিক জানান, প্রায়ই উপজেলার টেলিফোনগুলো বিকল হয়ে যায়। কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন। ফোন-ফ্যাক্স ব্যবসায়ী রণজিত দত্ত জানান, লাইন বিকল থাকায় তাঁর ব্যবসা লাটে উঠছে।বিটিসিএল গোয়াইনঘাট কার্যালয়ের টেলিফোন অপারেটর চেরাগ আলী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উপজেলার ১২২টি টেলিফোন বিকল রয়েছে। সমস্যার কথা সিলেট এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।