গোয়াইনঘাটে সৌদি প্রবাসী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দ্বারিরখেল গ্রামের এক সৌদি-প্রবাসী গত শনিবার রাতে নির্মমভাবে খুন হয়েছেন। তাঁর সঙ্গী অন্যজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। নিহত ব্যক্তির নাম ফয়জুল বারী। তিনি দ্বারিখেল গ্রামের মৃত ফুরকান আলীর ছেলে।এলাকাবাসী ও থানার পুলিশ সূত্রে জানা যায়, দুই মাস আগে ফয়জুল বারী সৌদি আরব থেকে দেশে আসেন। গত শনিবার রাত সাড়ে ১১টায় তিনি স্থানীয় আহারকান্দি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন একই গ্রামের আবদুল্লার পুত্র সিরাজ উদ্দিন (৩৫)। গ্রামের কাছাকাছি আসার পর মুখোশধারী অজ্ঞাতনামা চার ব্যক্তি ফয়জুল বারী ও সিরাজ উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে তাঁদের চিত্কারে গ্রামবাসী এগিয়ে এসে রাতেই তাঁদের ওসমানী হাসপাতালে ভর্তি করায়। রাত দুইটায় ফয়জুল বারী চিকিত্সাধীন অবস্থায় মারা যান। সিরাজউদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন চৌধুরী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে।