গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিরাম বর্ষণ বন্ধ থাকলেও পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাটের বন্যা-পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় প্লাবিত হয়েছে উপজেলার জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারি। ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এদিকে পানি না কমায় প্লাবিত এলাকার হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। বন্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি হ্রাস পেয়েছে। পাহাড়ি ঢলে উপজেলার সব কটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা-পরিস্থিতির উন্নতি হচ্ছে না। উপজেলার আটটি ইউনিয়নের সাতটির অধিকাংশ মানুষই পানিবন্দী।নন্দিরগাঁও ইউনিয়নের দ্বারিরকান্দি, শিয়ালা ও জলুরমুখ; তোয়াকুল ইউনিয়নের মেউয়ারকান্দি, পেকেরখাল, লক্ষ্মীনগর, জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারি; আলীরগাঁও ইউনিয়নের নাইন্দার হাওর, খাস, পিতকুলি, বাংলাইন প্রভৃতি এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, দরিদ্র কৃষক, দিনমজুর ও পাথরশ্রমিকেরা অনেক কষ্টে দিনাতিপাত করছেন। মেউয়ারকান্দি গ্রামের আবদুল হান্নান বলেন, ‘খেত পানির তলে, চাইল কিনিয়া খাইবার পয়সা নাই। বাচ্চাখাচ্চা লইয়া উপাস করা ছাড়া কোনো উপায় নাই।’