গোয়ালঘরে আগুন দুটি গরুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচর উপজেলার রশীদ মোল্লার কান্দিগ্রামে গত শুক্রবার রাতে রাজ্জাক শেখ নামের এক ব্যক্তির গোয়ালঘরে অগ্নিকাণ্ডে দুটি গরু মারা গেছে। অগ্নিদগ্ধ হয়েছে আরও তিনটি গরু। গৃহকর্তার অভিযোগ, কেউ শত্রুতা করে গোয়ালঘরে আগুন লাগিয়ে দিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে এক প্রতিবেশী গোয়ালঘরে আগুন দেখে চিৎকার দেন। পরে গ্রামবাসী এগিয়ে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে গোয়ালের পাঁচটি গরু দগ্ধ হয়। দুটি গরু রাতেই মারা যায়। অপর তিনটির অবস্থাও আশঙ্কাজনক। রাজ্জাক শেখ গতকাল শনিবার অভিযোগ করেন, গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল ধরানো হয়নি। গোয়ালের কাছে কোনো রান্নাঘরও নেই। কেউ হয়তো শত্রুতা করে আগুন ধরিয়ে দিয়েছে।