গোয়ালঘরে সেমাই কারখানা, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে আরও একটি গোয়ালঘরে নিবন্ধনহীন লাচ্ছা সেমাই তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ভেজাল তেল ও রং মিশিয়ে সেমাই তৈরি করা হচ্ছিল।
রংপুর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালান। নগরের বেনুঘাট চওড়াহাট এলাকার মশিউর রহমানের বাড়ির গোয়ালঘরে সেমাইয়ের কারখানাটি করা হয়েছিল।
আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কারখানায় লাচ্ছা সেমাই তৈরি করতে কেমিক্যাল, নিম্নমানের পাম তেল, পচা ও দুর্গন্ধযুক্ত আটা ব্যবহার করা হয়।