গোয়ালন্দ ও পীরগঞ্জে ১০০ কম্বল বিতরণ
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল বুধবার ও ঠাকুরগাঁওয়ের পীর-গঞ্জে গত শনিবার দুস্থদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় এ কম্বলগুলো বিতরণ করা হয়।গতকাল বুধবার সকালে গোয়ালন্দ বাজারের ইছাহাক মিয়া মার্কেটে উপজেলার উজানচর, দৌলতদিয়া ও ছোট ভাকলা ইউনিয়নের ৫০ জন দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বন্ধুসভার উপদেষ্টা সুলতান উদ্দিন আহম্মেদ, রহিমা আক্তার, সিদ্দিক মিয়া, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর প্রণব ঘোষ, বন্ধুসভার স্থানীয় সভাপতি কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গত শনিবার বিকেল চারটায় পীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে দুস্থদের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য প্রফুল্ল কুমার রায়, বন্ধুসভার সভাপতি বদরুল হুদা, দুলাল, সালমান, আজিজুল, আশা, খায়রুল প্রমুখ উপস্থিত ছিলেন।