গোয়ালন্দ টেক্সটাইল মিল ফের চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান গোয়ালন্দ টেক্সটাইল মিল লিমিটেড তিন বছর বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার আবার চালু হয়েছে। গড়ে প্রতি মাসে প্রায় এক লাখ পাউন্ড উন্নতমানের সুতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নতুন করে এ মিলের যাত্রা শুরু হলো।এ উপলক্ষে ওই দিন বিকেলে মিল চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী।কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাজির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান আহাম্মদ, টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ প্রমুখ। কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাজির উদ্দিন আহম্মেদ বলেন, বিদ্যুতের অভাবে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর মিলটি বন্ধ হয়ে যায়।