গোয়ালন্দে অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পশ্চিম উজানচর শ্রীদাম দত্তপাড়া এলাকায় একটি বাঁশঝাড়ের কাছে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় রাসেল শেখকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছে থাকা জ্যাকেট থেকে তিনটি গুলি, একটি পিস্তল ও একটি ডেগার উদ্ধার করা হয়েছে। তবে রাসেল শেখ দাবি করেন, তাঁকে বাড়ি থেকেই পুলিশ রাতে আটক করে এবং জ্যাকেট ও পিস্তলটি তাঁর নয়। স্থানীয় রাজ্জাক নামের এক যুবক জ্যাকেটটি তাঁর বাড়িতে রেখে গেছে। গতকাল উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন।