গোয়ালন্দে কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ গত শনিবার তাকে উদ্ধার করে। এ সময় তাকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া দুজন হলেন যৌনপল্লির বাড়িওয়ালি আমেনা বেগম (৩৮) ও তাঁর স্বামী আবদুর রহিম (৪০)। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ শনিবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করে।