গোয়ালন্দে কোয়েল পাখির খামার ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে একটি কোয়েল পাখির খামার পুড়ে গেছে। আগুনে খামারে থাকা ১ হাজার ৪৬০টি কোয়েল পুড়ে মারা গেছে।

খামারমালিক ইয়াসিন খান গতকাল শনিবার বলেন, শুক্রবার খামারের জন্য চারপাশের নেট জাল কিনতে তিনি ঢাকা যান। রাত ১২টার দিকে বাড়ি ফিরে আসেন। খামারে কোয়েল পাখির খাবার দিয়ে তিনি দেড়টার দিকে ঘুমিয়ে পড়েন। সাড়ে তিনটার দিকে প্রতিবেশী এক নারী আগুন আগুন বলে চিৎকার করলে তাঁর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখেন তাঁর বাড়ির ভেতর তৈরি করা কোয়েল পাখির ছোট্ট খামারে আগুন জ্বলছে। খামারের ছাউনি ও চারদিকে পাটকাঠির বেড়া থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি মাত্র আটটি কোয়েল বাঁচাতে পেরেছেন। বাকি ১ হাজার ৪৬০টি পাখি পুড়ে মারা গেছে।