গোয়ালন্দে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ইমান আলী খারপাড়া গ্রামে গত রোববার রাতে গৃহবধূ হালিমা বেগমের (৪০) রহস্যজনক মৃত্যু হয়েছে।গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আবদুল কাদের জানান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের জাফর মোল্লা ব্যবসায়িক কারণে দৌলতদিয়া ইমান আলী খারপাড়া গ্রামে জালাল ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন। গত রোববার গভীর রাতে লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।এ ব্যাপারে জাফর মোল্লা জানান, তিনি যৌনপল্লিতে ভাতের ব্যবসা করতেন। তাঁর স্ত্রী এটা পছন্দ করতেন না। এ নিয়ে মাঝেমধ্যে বাদানুবাদ হতো। কিন্তু গত রাতে তিনি বাসায় ফিরে দেখেন তাঁর স্ত্রী ঝুলে আছেন।